Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১৩ এপ্রিল ২০২৬

আইআরজিসির ভিডিও প্রকাশ

ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ ছেড়ে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ

ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ ছেড়ে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুইটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে ফিরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায়, ঘটনাটি ছিল একটি ‘প্রচারমূলক সামরিক অভিযান’, যা শেষ পর্যন্ত সফল হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন নামের আর্লে বার্ক-শ্রেণির দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এ সময় ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ড্রোন মোতায়েন করে জাহাজ দুটিকে নজরদারিতে রাখে বলে দাবি করা হয়।

একটি সামরিক সূত্রের বরাতে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ‘সম্পূর্ণ ধ্বংসের কয়েক মিনিট দূরত্বে’ ছিলো। ইরান নাকি তাদের ৩০ মিনিট সময় দেয় পথ পরিবর্তনের জন্য, এরপর জাহাজ দুটি দ্রুত এলাকা ত্যাগ করে।

প্রেস টিভির দাবি, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে শনাক্তকরণ এড়ানোর চেষ্টা করে, এমনকি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার মতো পদক্ষেপও নেয়। তবে ইরানের রাডার ও উপকূলীয় নজরদারি ব্যবস্থা পুরো সময় জুড়েই জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি তাদের পূর্ণ নজরদারির আওতায় রয়েছে। এ অঞ্চলে গোপন সামরিক তৎপরতা চালানোর যেকোনো চেষ্টা ‘উস্কানিমূলক ও অকার্যকর’ বলে মন্তব্য করা হয়। পাশাপাশি ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

ইরান আরও জানায়, ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা চলছিলো, যা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে দেশটি মনে করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা