Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১৪ এপ্রিল ২০২৬

হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি 

হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি 
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ঘিরে নতুন কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় সৌদি আরব ওয়াশিংটনকে অবরোধ প্রত্যাহার করে ইরানের সঙ্গে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের প্রধান উদ্বেগ—যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে তেহরান লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। এ নৌপথটি সৌদি আরবের বিকল্প তেল রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজে অচলাবস্থার কারণে সৌদি আরব ইতোমধ্যে মরুভূমি পেরিয়ে পূর্বাঞ্চলীয় তেল পশ্চিম উপকূলে পাঠিয়ে লোহিত সাগর হয়ে রফতানি বাড়িয়েছে। 

আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বন্দর অবরোধ করলে তেহরান সরাসরি বা ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে। বিশেষ করে বাব আল-মান্দেবে বিঘ্ন ঘটলে সৌদি আরবের দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রফতানি মারাত্মক ঝুঁকিতে পড়বে। 

বিশ্লেষকদের মতে, ছয় সপ্তাহের যুদ্ধে ইরান দেখিয়েছে যে তারা শুধু হরমুজ নয়, পুরো আঞ্চলিক জ্বালানি অবকাঠামোকেই চাপের মুখে ফেলতে সক্ষম। ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা কৌশল এখন নতুন করে প্রশ্নের মুখে।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের অবরোধের লক্ষ্য ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়িয়ে তেহরানকে সমঝোতায় ফিরিয়ে আনা। তবে সৌদি আরবের বার্তা স্পষ্ট—সামরিক চাপ নয়, আলোচনাই এখন একমাত্র নিরাপদ পথ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা