Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১৩ মে ২০২৬

কার্যকর প্রতিরক্ষা খুঁজে পাচ্ছে না সেনাবাহিনী

হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক’ ড্রোনে বিপাকে ইসরায়েল

হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক’ ড্রোনে বিপাকে ইসরায়েল
ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অত্যাধুনিক ‘ফাইবার-অপটিক’ ড্রোন প্রযুক্তির সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, দক্ষিণ লেবানন সীমান্তে এ ড্রোন এখন ইসরায়েলি সেনাদের জন্য অন্যতম বড় ‘অপারেশনাল চ্যালেঞ্জ’ হয়ে উঠেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম Kan News–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ব্যবহৃত এসব ড্রোন ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর হওয়ায় প্রচলিত রাডার ও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম দিয়ে এগুলো শনাক্ত বা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে ইসরায়েলি সেনা সদস্য, সামরিক যান ও সীমান্তঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ড্রোন হামলা মোকাবিলায় ইতোমধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেনাদের জন্য বিশেষ স্মার্ট শনাক্তকরণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং রাতের অভিযানে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষমতা বাড়াতে শত শত ‘ড্যাগার’ নাইট-ভিশন স্কোপ বিতরণ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশের সময় হিজবুল্লাহর এ ড্রোন বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কারণে এখন পর্যন্ত এসব ড্রোন ঠেকাতে নির্ভরযোগ্য কোনও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি ইসরায়েল।

ফলে সীমান্তে মোতায়েন সেনাদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

বিশ্লেষকদের মতে, ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর ড্রোন যুদ্ধের ধরন বদলে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন ধরনের প্রযুক্তিগত প্রতিযোগিতা তৈরি করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের