Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১২, ১০ মে ২০২৬

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলা, নিহত ১৮

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলা, নিহত ১৮
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই লেবাননজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৯ মে) দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা ও সামরিক অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো লেবাননে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি চলমান থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। একই সঙ্গে নয়টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক সিরীয় নাগরিক ও তার কন্যা নিহত হন। এছাড়া নাহরাইন, সাদিয়াত এবং হাবুশ এলাকায় পৃথক হামলায় আরও নয়জন প্রাণ হারান।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে সাকসাকিয়েহ গ্রামে। সেখানে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলের এ সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের চলমান শান্তি প্রচেষ্টাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন করে বাস্তুচ্যুত হওয়ার নির্দেশে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এতে দেশটিতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় যখন অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তখন এ হামলাকে পরিস্থিতি আরও জটিল করে তোলার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের