Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১৯ মার্চ ২০২৬

মার্কিন গোয়েন্দাপ্রধানের সতর্কবার্তা, ভিন্নমত বিশেষজ্ঞদের

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তবে তার এ মন্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ মার্কিন সিনেট-এ উপস্থাপিত ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে তুলসি গ্যাবার্ড বলেন, পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে এগোচ্ছে। যা ভবিষ্যতে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রে (আইসিবিএম) রূপ নিতে পারে এবং তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করার সক্ষমতাও অর্জন করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু পাকিস্তান নয়— চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান-সহ আরও কয়েকটি দেশ উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

তবে এ মূল্যায়নের বিরোধিতা করে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষার প্রয়োজন থেকেই এ ধরনের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তাদের মতে, পাকিস্তানের বর্তমান সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্যবস্তু করার মতো পর্যায়ে পৌঁছেনি। বরং এটি ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে একটি অনুমাননির্ভর মূল্যায়ন।

বিশ্লেষকদের সতর্কতা, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে এবং ভূরাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের