Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান

সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

তরুণদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, তরুণদের শুধু সুযোগের সুবিধাভোগী বা মতামতদাতা হিসেবে নয়, নেতৃত্ব ও পরিবর্তন বাস্তবায়নের অংশীদার হিসেবে দেখতে হবে।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশ্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, যুদ্ধ ও সংঘাত, দারিদ্র্য ও বৈষম্য, জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন এখন পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে এসব সংকটকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সংকট মোকাবিলার পাশাপাশি এর পেছনে থাকা ব্যবস্থাগুলোতেও পরিবর্তন আনতে হবে।

জাতিসংঘের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আস্থা কাজের মাধ্যমে অর্জন করতে হয়। নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করে জাতিসংঘকে কার্যকর পরিবর্তন আনতে হবে। বিভিন্ন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি ও বাস্তব ফলাফলের ব্যবধান কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

শান্তি ও নিরাপত্তার বিষয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত বন্ধে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান ড. খলিলুর রহমান। তার মতে, স্থায়ী শান্তির জন্য সামরিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও আলোচনার পথকে গুরুত্ব দিতে হবে।

টেকসই উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর বাস্তবতা বিবেচনায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন ও অভিযোজন সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মানবাধিকার প্রসঙ্গে তিনি নারী, শিশু, শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের কথা বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনার পাশাপাশি বৈষম্য, নিরাপত্তা ও মানবাধিকারের ঝুঁকি মোকাবিলায় কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জাতিসংঘ সংস্কারের প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, শুধু সংস্কারের প্রতিশ্রুতি নয়, প্রতিষ্ঠানটির কার্যকারিতা বাড়িয়ে বাস্তব ফলাফল দেখাতে হবে। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের আর্থিক ও অন্যান্য প্রতিশ্রুতি যথাসময়ে পূরণ করতে হবে।

তরুণদের নেতৃত্বে আনার প্রসঙ্গে তিনি বলেন, তাদের শুধু কর্মসূচির সুবিধাভোগী হিসেবে দেখলে চলবে না। সিদ্ধান্ত গ্রহণ ও পরিবর্তন বাস্তবায়নের প্রক্রিয়ায় তাদের যুক্ত করতে হবে। এর আগে ২১ সেপ্টেম্বর সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণকে নেতৃত্বে রূপ দেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

বৈশ্বিক সংকট মোকাবিলায় কোনও দেশ একা সফল হতে পারবে না উল্লেখ করে সাধারণ পরিষদের সভাপতি আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করার আহ্বান জানান। তার বক্তব্যে তরুণদের অংশগ্রহণ, শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন ও জাতিসংঘ সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা