Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ৪ জানুয়ারি ২০২৬

মার্কিন বন্দিশিবিরে মাদুরো, জাতিসংঘের গভীর উদ্বেগ

মার্কিন বন্দিশিবিরে মাদুরো, জাতিসংঘের গভীর উদ্বেগ
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মাদুরো দম্পতিকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

বিমানঘাঁটিতে নামার পর মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউ ইয়র্ক কার্যালয়ে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার এ প্রেসিডেন্ট।

মাদুরোর হাঁটার ভিডিও প্রকাশ

নিউ ইয়র্কে পৌঁছানোর পর আটক নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডিইএর নিউ ইয়র্ক কার্যালয়ে নেয়ার সময় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, কালো রঙের হুডি পরা মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। নীল রঙের কার্পেটের ওপর স্পষ্টভাবে লেখা ছিলো ‘ডিইএ এনওয়াইডি’।

ভিডিওতে হেঁটে যাওয়ার সময় মাদুরোকে সেখানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়। পরে তাকে ডিইএর কার্যালয় থেকে ব্রুকলিনের বন্দিশিবিরে স্থানান্তর করা হয়।

ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্ব

এদিকে প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলায় প্রশাসনিক শূন্যতা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে দেশটির বিচার বিভাগ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রের শৃঙ্খলা, সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার স্বার্থে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ

মার্কিন অভিযানের মাধ্যমে ভিনদেশে ঢুকে একজন রাষ্ট্রপ্রধানকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা পুরো অঞ্চলের ওপর উদ্বেগজনক প্রভাব ফেলতে পারে এবং এটি একটি বিপজ্জনক নজির সৃষ্টি করার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার ঘটনায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি—এ বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক। জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

এদিকে রাশিয়া ও চীনের সমর্থনে কলম্বিয়া সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি ও মার্কিন অভিযানের বৈধতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার