Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

মালিতে স্বর্ণের খনি ধস, মৃত্যু ৪৮

মালিতে স্বর্ণের খনি ধস, মৃত্যু ৪৮
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনি ধসে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

খবরে বলা হয়, স্বর্ণ উৎপাদনকারী আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম মালি। খনির স্থানগুলোতে ভূমিধসের ঘটনা দেশটিতে নতুন নয়। মাঝে মাঝেই এমন দুর্ঘটনার সাক্ষী হয় দেশটি। মূল্যবান ধাতুটির অনিয়ন্ত্রিত খনির  নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করে যাচ্ছে কর্তৃপক্ষ। 

পুলিশের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, খনি ধসে ৪৮ জন নিহত হয়েছেন। এ ৪৮ জনসহ আজ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০০ জনে। 

নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন এবং তার পিঠে শিশু ছিলো। স্থানীয় এক কর্মকর্তা ধ্বসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে জানান, হতাহতদের সন্ধান চলছে। 

সূত্রের মতে, শনিবারের দুর্ঘটনাটি একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে। এটি আগে একটি চীনা কোম্পানি পরিচালনা করতো। জানুয়ারিতে, দক্ষিণ মালিতে অপর একটি স্বর্ণ খনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে নিখোঁজ হয়। যাদের বেশিরভাগই মহিলা। মাত্র এক বছরের বেশি সময় আগে, একই অঞ্চলে শনিবারের ভূমিধসের মত আর একটি স্বর্ণের খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনের বেশি লোক মারা যায়।

সবার দেশ/এমকেজে
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত