Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ১০ এপ্রিল ২০২৫

ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গে মামলা

আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু

উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়াশিংটন সফরের কারণ দেখিয়ে তিনি আদালতের অধিবেশন স্থগিতের আবেদন করেছিলেন, কিন্তু আদালত সে অনুরোধ প্রত্যাখ্যান করে।

আদালতে হাজিরা দিলেন নেতানিয়াহু
ফাইল ছবি

দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৯ এপ্রিল) তিনি তেল আবিবের আদালতে ২২তম বারের মতো এ মামলার শুনানিতে অংশ নেন।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ওয়াশিংটন সফর শেষ করে দেশে ফিরে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই সরাসরি আদালতে যান নেতানিয়াহু। 

উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়াশিংটন সফরের কারণ দেখিয়ে তিনি আদালতের অধিবেশন স্থগিতের আবেদন করেছিলেন, কিন্তু আদালত সে অনুরোধ প্রত্যাখ্যান করে।

বর্তমানে সপ্তাহে দুইবার করে আদালতে হাজির হচ্ছেন নেতানিয়াহু। দুর্নীতির মামলাগুলোর আওতায় মোট ২৪টি শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। এ মামলাগুলোতে বলা হয়েছে, তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের সঙ্গে গোপন লেনদেন করেছেন, যার মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করেন। তবে নেতানিয়াহু নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ বলে অভিহিত করেছেন।

দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলমান। এ মামলাগুলোর ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তীব্র অভ্যন্তরীণ বিরোধ, বিচার ব্যবস্থার স্বাধীনতা সংকট এবং সাম্প্রতিক গাজা যুদ্ধের প্রেক্ষাপটে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও চাপের মুখে পড়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সফরের মাঝে আদালতে এ ধারাবাহিক উপস্থিতি নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য