Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১০ এপ্রিল ২০২৫

সরকারি কর্মকর্তাসহ বহু আহত, উদ্ধার অভিযান অব্যাহত

নৈশক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪

নৈশক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৪
ফাইল ছবি

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্টো ডোমিঙ্গোতে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। শহরের জেট সেট নাইটক্লাবে ছাদ ধসে পড়ার ঘটনায় এ বিপুল প্রাণহানির খবর নিশ্চিত করেছেন জরুরি অপারেশন বিভাগের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ।

ঘটনার সময় ক্লাবটিতে উপস্থিত ছিলেন স্থানীয় সেলিব্রিটি, পেশাদার খেলোয়াড়, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিরা। নিহতদের মধ্যে আছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ।

জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ

মঙ্গলবার (৮ এপ্রিল) দিনগত রাতে সংঘটিত এ ঘটনায় ধসে পড়া কংক্রিটের নিচে এখনও অনেকেই আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সময় পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা দিন দিন কমে আসছে। সংবাদ সম্মেলনে মেন্ডেজ বলেন, মৃত বা জীবিত—সবার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।

আহতদের অবস্থা গুরুতর

ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাদের মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ডাক্তার নে আরিয়াস লোরা ট্রমা হাসপাতালের মহাপরিচালক জুলিও ল্যান্ডরন জানান, অনেকের মাথা, পেলভিস এবং ফিমারে মারাত্মক ফ্র্যাকচার রয়েছে। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে ৬ থেকে ৮ ঘণ্টা আটকে ছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য