Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৪, ৬ জুলাই ২০২৫

টেক্সাসে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২০ মেয়ে শিক্ষার্থী

টেক্সাসে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২০ মেয়ে শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

টেক্সাসের কের কাউন্টিতে আকস্মিক ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুয়াদালুপ নদীর তীরের সামার ক্যাম্প থেকে ২০ জন মেয়ে শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়, কের কাউন্টির ‘ক্যাম্প মিস্টিক’ নামের মেয়েদের সামার ক্যাম্পটি নদীর তীরে স্থাপিত ছিল। হঠাৎ প্রবল বৃষ্টির কারণে মাত্র দুই ঘণ্টার মধ্যে নদীর পানি ২০ ফুটেরও বেশি বেড়ে যায়। এতে ক্যাম্পটি সম্পূর্ণভাবে প্লাবিত হয় এবং অনেক শিক্ষার্থী নিখোঁজ হন।

কের কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে দিন-রাত অভিযান চালানো হচ্ছে। হেলিকপ্টার, ড্রোন, নৌকা এবং ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী নিয়ে ব্যাপক অনুসন্ধান চলছে।

এ পর্যন্ত ২৩৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং অনেককে হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের কর্মকর্তারা।

কেরভিল শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, তাদের দলগুলো রাতভর উদ্ধার কার্যক্রম চালিয়েছে এবং নিখোঁজ প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ বিভাগ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ উদ্ধার অভিযানে স্বেচ্ছায় যোগ দিয়েছেন, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

মধ্য টেক্সাসের বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণের ফলে এ আকস্মিক বন্যা সৃষ্টি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সবার দেশ/এফএস 
 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী