Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮

ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮
ছবি: সংগৃহীত

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেইত শেমেশ এলাকায় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর প্রকাশ করেছে The Times of Israel।

রোববার (১ মার্চ) জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশে এ হামলা চালানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরান এ হামলায় ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic News Agency। তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে বলা হয়েছে, এসব হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার এ ধারাবাহিকতায় আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য