Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২০ আগস্ট ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’, যুবক আটক 

দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’, যুবক আটক 
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে চলছিলো সাপ্তাহিক ‘জনশুনানি’। এ সময় এক যুবক কাগজ জমা দেওয়ার ভান করে ঢুকে হঠাৎ মুখ্যমন্ত্রীকে কষে চড় মেরে বসেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছদ্মবেশে প্রবেশ করা ওই যুবক প্রশ্নোত্তর পর্বের সময়ই হামলা চালান। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ চলছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং তার চুল টেনে আঘাত করা হয়। এতে তার মাথায় সামান্য চোট লাগে। যদিও অবস্থার গুরুতর কিছু হয়নি, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, মুখ্যমন্ত্রী একে একে সবাইকে শুনছিলেন। তখন ওই যুবক হঠাৎ এগিয়ে এসে চড় মারেন। ঘটনাটির পরপরই দিল্লির রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে।

বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, মুখ্যমন্ত্রীর ওপর সরাসরি হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা সন্দেহ প্রকাশ করেছেন যে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে। কংগ্রেসও এ হামলার নিন্দা জানিয়েছে। তারা প্রশ্ন তুলেছে, যদি দিল্লির মুখ্যমন্ত্রী নিজেই নিরাপদ না থাকেন, তবে সাধারণ নারীরা কতটা নিরাপদ?

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারী একা ছিলেন নাকি অন্য কারও সঙ্গে এসেছিলেন, সেটিও তদন্ত করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য