Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১৫ আগস্ট ২০২৫

দিল্লিতে হুমায়ুনের সমাধির পাশে ছাদ ধসে ৫ জনের মৃত্যু

দিল্লিতে হুমায়ুনের সমাধির পাশে ছাদ ধসে ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছের একটি দরগার অংশবিশেষ ধসে পড়েছে, এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার একটি গম্বুজ ভেঙে পড়েছে। তবে পরে কর্মকর্তারা জানান, ১৬ শতকে নির্মিত মূল সমাধি অক্ষত রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সমাধি কমপ্লেক্সের সীমানার ভেতরে একটি ছোট কক্ষে, যেখানে নির্মাণকাজ চলছিলো।

এনডিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি খোলা উঠোনের চারপাশে ছোট ভবন রয়েছে। ভবনের একপাশের ছাদ ভেঙে পড়ে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।

হুমায়ুনের সমাধি দিল্লির অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্থাপনা, যা প্রতিদিন শত শত দেশি-বিদেশি পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য