Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

এবার কাতারে হামলা চালালো ইসরায়েল

এবার কাতারে হামলা চালালো ইসরায়েল
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতৃত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি প্রথমবারের মতো কাতারে ইসরায়েলের এ ধরনের হামলার ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেট যৌথভাবে বিমানবাহিনী ব্যবহার করে হামাসের শীর্ষ নেতৃত্বের ওপর লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করেছে। সেনাবাহিনী দাবি করেছে, যেসব নেতাদের টার্গেট করা হয়েছে, তারা বছরের পর বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছেন এবং গত ৭ অক্টোবরের হত্যাযজ্ঞসহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য সরাসরি দায়ী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সুনির্দিষ্ট অস্ত্র এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাটি হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও সেখানে বসবাসকারী ব্যক্তিদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

কাতার জোর দিয়ে জানিয়েছে, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া আচরণ ও আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপও সহ্য করা হবে না। হামলার ঘটনার ওপর সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়া মাত্র তা জানানো হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ