Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০১, ১১ সেপ্টেম্বর ২০২৫

সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সে, পুলিশের সঙ্গে রণক্ষেত্র

সরকারবিরোধী বিক্ষোভে ফ্রান্সে, পুলিশের সঙ্গে রণক্ষেত্র
ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে নতুন করে আগুন জ্বলেছে রাস্তায়। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে বুধবার (১০ সেপ্টেম্বর) হাজারো তরুণ নেমে আসে ‘ব্লোকঁ তু’ (সবকিছু অচল করো) কর্মসূচিতে।

শুরুতে শান্তিপূর্ণ অবস্থান নিলেও দ্রুত তা রণক্ষেত্রে পরিণত হয়। সড়কে প্রতিবন্ধকতা, টায়ারে আগুন, ট্রেন চলাচলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অচল অবস্থা—সব মিলিয়ে ফরাসি নগরজীবন স্থবির হয়ে পড়ে। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে রাস্তাজুড়ে ধোঁয়া, ভাঙচুর আর আতঙ্কের দৃশ্য তৈরি হয়।

লো মঁদ ও রয়টার্সের খবরে জানা যায়, বিক্ষোভ শুরুর এক ঘণ্টার মধ্যেই অন্তত ২০০–৩০০ জনকে আটক করেছে পুলিশ। দেশজুড়ে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য।

রাজনৈতিক প্রেক্ষাপট

এ আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী পরিবর্তনের পর। সোমবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন ফ্রঁসোয়া বায়রু। পরদিন প্রেসিডেন্ট মাখোঁ নিজের ঘনিষ্ঠজন সেবাস্টিয়ান লোকনুকে প্রধানমন্ত্রী করেন।
কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ—সংসদ ভেঙে নতুন নির্বাচন ডাকা উচিত ছিলো। অথবা অন্তত বামপন্থী ধারার কারও হাতে নেতৃত্ব দেয়া দরকার ছিলো। অথচ মাখোঁ ক্ষমতা আঁকড়ে রাখতে নিজের ঘনিষ্ঠজনকে বসিয়ে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করেছেন।

সরকারের অভিযোগ বনাম জনগণের ক্ষোভ

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো অভিযোগ করেছেন, আন্দোলনকারীরা পরিকল্পিতভাবে ‘বিদ্রোহী পরিস্থিতি’ তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত এ আন্দোলনের পেছনে বামঘেঁষা রাজনীতিকদেরও ভূমিকা রয়েছে।

কিন্তু ফরাসি দৈনিক লো মঁদ জানাচ্ছে, এ বিক্ষোভের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই। বরং এটি সরকারের বাজেট ও ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ছড়িয়ে পড়া এক স্বতঃস্ফূর্ত গণআন্দোলন।

ফ্রান্সে সরকারের জন্য এটি এক ভয়াবহ রাজনৈতিক পরীক্ষা, আর জনগণের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে গর্জে ওঠার মুহূর্ত।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার