Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৮ জানুয়ারি ২০২৫

বিমানের ল্যান্ডিং গিয়ারে ২ ব্যক্তির মরদেহ

বিমানের ল্যান্ডিং গিয়ারে ২ ব্যক্তির মরদেহ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় এ মরদেহগুলো পাওয়া যায়। 

বিমান সংস্থা জেট ব্লু জানিয়েছে, মরদেহগুলো প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ