Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৪৪, ৩ অক্টোবর ২০২৫

ইথিওপিয়ার চার্চে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩৬

ইথিওপিয়ার চার্চে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩৬
ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার মধ্যাঞ্চলে একটি ধর্মীয় উৎসব চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু জানান, চার্চের ভেতরে অস্থায়ীভাবে তৈরি করা কাঠের মাচা ভেঙে পড়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনা ঘটেছে আমহারা অঞ্চলের নর্থ শেওয়া জোনের মিনজার শেনকোরা ওয়ারেদার আরেরতি সেন্ট মেরি চার্চে। উৎসবে শত শত মানুষ ওই মাচার ওপর দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শী তাদেসে তেসফায়ে জানান, হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। মাঝখানে থাকা মানুষজন চাপা পড়ে মারা যান, তবে বাইরের দিকে থাকা অনেকেই দৌড়ে বের হতে সক্ষম হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রধান সতর্ক করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট