Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৫ জানুয়ারি ২০২৬

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন—ওসমান হাদির হত্যার বিচার আদৌ হবে কি না। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।

স্ট্যাটাসে সম্পা লেখেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! তিনি বলেন, ‘বিচার হবে না—এ শব্দটাই মাথায় আনা যায় না। বিচার হতেই হবে, যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদির মতো বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না।’

বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার প্রসঙ্গ তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন ওসমান হাদির এক বক্তব্যের কথা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ওসমান হাদি বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। সম্পা লেখেন, যুক্তি-তর্কে না গিয়ে তিনি শুধু এটুকু বলছেন—কেন সব কিছু সহজে এগোচ্ছে না, তা সংশ্লিষ্ট সবাই জানেন। একই সঙ্গে তিনি ওসমান হাদির বক্তব্য উদ্ধৃত করে লেখেন, ‘আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই-সংগ্রাম।’

পোস্টে ইনকিলাব মঞ্চকে ঘিরে ওসমান হাদির ব্যক্তিগত ত্যাগের কথাও তুলে ধরেন সম্পা। তিনি লেখেন, ওসমান হাদি বলতেন—আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ইনকিলাব মঞ্চের কর্মীরা নিঃস্বার্থভাবে তাঁর সঙ্গে কাজ করত, বেতন বা স্বাচ্ছন্দ্যের চিন্তা ছাড়াই।

তিনি আরও লেখেন, যাঁরা ওসমান হাদিকে তাঁর বক্তব্য ও ভিডিও দেখে ভালোবাসেন, তাঁদের ভাবা উচিত—ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের মানসিক অবস্থা এখন কী। ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন, আমাকে নিয়ে বলুন, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।

স্ট্যাটাসের শেষাংশে সম্পা ওসমান হাদির একটি উক্তি তুলে ধরেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।

উল্লেখ্য, ওসমান হাদির হত্যার বিচার নিয়ে এর আগেও বিভিন্ন সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম থেকে দ্রুত তদন্ত ও দায়ীদের বিচারের দাবি উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মামলাটির অগ্রগতি নিয়ে সময়ে সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ভুক্তভোগী পরিবার ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ