Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৪ অক্টোবর ২০২৫

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
ছবি: সংগৃহীত

জাপানের রাজনীতিতে ইতিহাস গড়তে চলেছেন সানায়ে তাকাইচি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাকে দলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে তাকাইচিই হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী।

শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সী তাকাইচি। এর আগে প্রথম দফার ভোটে পাঁচ প্রার্থীর কেউই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাকাইচি অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী এক দশকের মধ্যে জাপানের অর্থনীতির আকার দ্বিগুণ করবেন। এজন্য তিনি নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক নিরাপত্তার অন্যান্য খাতে ব্যাপক রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা করছেন।

এছাড়া তাকাইচি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্বের বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনা করতে পারেন। চুক্তিটি ট্রাম্পের কঠোর শুল্ক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।

তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচির সামনে চ্যালেঞ্জও কম নয়। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, দুর্বল অর্থনীতি, অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক অস্থিরতা সামলানো তার জন্য বড় পরীক্ষায় পরিণত হবে।

এর আগে জুলাই মাসে উচ্চকক্ষে টানা পরাজয়ের দায় নিয়ে চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তার পরই এলডিপি নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে এবং সে লড়াইয়ে ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা