Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩৯, ৬ অক্টোবর ২০২৫

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তাদের পদত্যাগের খবর নিশ্চিত করে।

লেকর্নু মাত্র ২৬ দিন আগে ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠনকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। ন্যাশনাল অ্যাসেম্বলির বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, লেকর্নুর মন্ত্রিসভা পূর্ববর্তী বায়রু সরকারের হুবহু অনুলিপি, কোনো নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। অনাস্থা প্রস্তাবের হুমকিও দেয়া হয়।

এ অচলাবস্থার মধ্যেই লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ নিয়ে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে পঞ্চম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা ঘটল।

বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানিয়েছে, যদিও তিনি আগে স্পষ্ট করেছেন ২০২৭ সালের আগে পদত্যাগ করবেন না।

ফরাসি রাজনীতি ২০২৪ সালের জুলাইয়ের সংসদ নির্বাচনের পর থেকে চরম অস্থিতিশীলতায় রয়েছে। নির্বাচনে কোনও দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত অবস্থায়, ফলে যে কোনো সরকারের জন্য আইন ও বাজেট পাস করা কঠিন হয়ে পড়েছে।

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু এ কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহ টিকে থাকতে পেরেছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব