Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ৮ নভেম্বর ২০২৬

‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র

‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো এলাকা। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বিএনপির র‌্যালি শেষে কনসার্টস্থল জনসমুদ্রে রূপ নেয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

কনসার্টে অংশ নিতে কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। প্রিয় ব্যান্ডের গান সরাসরি শোনার অপেক্ষায় অনেক দর্শনার্থীকে অনুষ্ঠানস্থলে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায়।

কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এ সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য কনসার্টে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

কনসার্টস্থলে কথা হয় ঢাকার মোহাম্মদপুর থেকে আসা মিফতাহুল জান্নাতের সঙ্গে। তিনি বলেন, একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে কনসার্টে এসে বেশ ভালো লাগছে বলেও জানান তিনি।

মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার আনন্দ একেবারেই অন্য রকম।

দর্শনার্থীদের মধ্যে বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান শোনার আগ্রহ ছিলো বেশি। কনসার্ট দেখতে আসা মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান তার খুব ভালো লাগে। এ ধরনের উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।

এদিকে কনসার্ট ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি
নেতানিয়াহুর বিদায়ঘণ্টা! সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকট
হাতকড়া পরেই দেশে ফিরবেন পলাতক হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বরকে বিপ্লব, ২৪-কে নয়: হাসনাত আবদুল্লাহ
পুরুষ মডেল ভাড়া কর প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি পাল্লার সীমা তুলে নিলো ইরান
মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র
প্রাণনাশের হুমকির অভিযোগ ড. মোশাররফের পুত্রবধূ নাইমার
মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া
জিয়াকে উদ্ধার করেছিলো সেনাবাহিনী, জাসদ নয়: সাখাওয়াত
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া
বিএনপির প্রচারণায় বাজলো হাসিনার গান, ভাইরাল ভিডিও
কোনও ডিসেম্বরে আপার ফেরার সুযোগ নেই: নাহিদ
পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে