Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০০:৩৭, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০০:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪

কনসার্টে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকতে বললেন সারজিস আলম

কনসার্টে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকতে বললেন সারজিস আলম
ছবি: সবার দেশ

রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের শিল্পী রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট শুরু হয় শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে। ‘ইকোস অব রেভল্যুশন’-শীর্ষক এ কনসার্টে মঞ্চে উঠে আসেন জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনে শহীদের পরিবার। সেখানেও ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

শনিবার বিকেল ৪টায় বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় এ কনসার্ট। চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আরও ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণ, আন্দোলনে নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ ও আবু আহনাফের মা। 

কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশে সারজিস আলম বলেন, আজ আমরা কীসের ওপর দিয়ে এ দেশে এখনও আছি তা দেশের সবাই জানেন। যারা এ আন্দোলনের সাথে সম্পৃক্ত, সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হলে সারাদেশের ছাত্র-জনতা এতে অংশ নিয়েছিল। 

সারজিস আরও বলেন, গত ১৬ বছরে বিভিন্নভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনে রাস্তায় নেমেছি। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। ২৪-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এ আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ