Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:০৫, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:২৩, ১২ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তাজনিত কারণে বাতিল ঢাকায় আতিফ আসলামের কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে বাতিল ঢাকায় আতিফ আসলামের কনসার্ট
ছবি: সংগৃহীত

ঢাকায় একের পর এক আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হচ্ছে। আজমত আলী থেকে অনুব জৈন, পাকিস্তানের জাল ব্যান্ড থেকে কাবিশ—গত এক মাসে এ ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে। এরই মধ্যে ১৩ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। আয়োজন ও অনুমোদনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল, তবে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত কনসার্টের ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি। বিষয়টি আতিফ আসলামের ফেসবুক পোস্টে বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে আতিফ লিখেছেন, প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। এর কারণ হলো কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিকস (সরঞ্জাম/ব্যবস্থাপনা) বিষয়গুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারেননি।

কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেইজ ইনক’, সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অফ জুলাই’। তবে কনসার্ট বাতিলের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে। এ অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে দীর্ঘমেয়াদী সহায়তায় ব্যবহার করা হবে। আতিফ আসলাম ছাড়াও সংগীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ দেশের আরও শিল্পীদের পারফর্ম করার কথা ছিল।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির টানলেন হুমায়ুন রশীদের
সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলায় সিজেএফডি’র নিন্দা
যশোর-বেনাপোল -শার্শায় চাহিদা বাড়ছে তালশাঁসের
ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে ধর্মপাশায় মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু
বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বজুড়ে আর্থিক ক্ষতির আশঙ্কা
হাদি হত্যায় মমতার বিস্ফোরক মন্তব্য, নীরব দিল্লি-বিজেপি
ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ হলে রাজপথে নামবে জামায়াত: ডা. শফিকুর রহমান
দাম বাড়লো বিদ্যুতের
দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি!
কারামুক্ত হয়ে ফের নির্বাচনী মাঠে ফিরছেন আইভী
ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী: নাসীরুদ্দিন পাটওয়ারী
সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
৬ কক্ষের অনুমতি থাকলেও পরিচালিত হচ্ছিল ২৫ কক্ষ, নিহত ২১
প্রেসক্লাব অভিমুখে ইসলামী ব্যাংক গ্রাহকদের মিছিল