Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৪:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৪:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

অফিসার ক্যাডেট নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

অফিসার ক্যাডেট নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া মোট পাঁচটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা, যেখানে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ বা আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকার। এরপর চতুর্থ ধাপে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং সবশেষে চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশনা দেয়া হবে।

আগামী ১২ এপ্রিল ২০২৬ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ঢাকা সেনানিবাসসহ বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৮ মে ২০২৬ শুক্রবার সকাল ৯টায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষার ফলাফল মে মাসের তৃতীয় সপ্তাহে সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আইএসএসবি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে এবং এটি চার দিনব্যাপী চলবে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে Inter Services Selection Board Bangladesh (আইএসএসবি)-এর ওয়েবসাইটে। আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। সব ধাপ সফলভাবে শেষ করলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্দেশ দেয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে সফল ক্যাডেটরা লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সরকার নির্ধারিত সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশাপাশি উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থাকবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্রবাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে এই লিংকে ভিজিট করুন।    

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে একুশে বইমেলা শুরু আজ
হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৮
বাগাতিপাড়ায় দুই ফার্মেসিকে জরিমানা
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতার দাবি এনসিপির
বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড
শার্শায় আল-আমিন হত্যায় প্রধান আসামি মশিউর গ্রেফতার
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিলো: জামায়াত আমির
যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক
জামিনে মুক্ত হলেই আ.লীগ নেতাকর্মীদের পুন:গ্রেফতারের নির্দেশ
‘আজকে আমার শেষ দিন’—লাইভে এসে তরুণীর আত্মহত্যা
জামায়াতকে ভোট দেয়ায় স্ত্রীদের তালাকের পরামর্শ বিএনপি এমপির
বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ
গাছ কাটা বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেফতার
টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
৫ কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক