Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৭:০২, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে চাকরির সুযোগ 

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে চাকরির সুযোগ 
ছবি: সবার দেশ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিয়েছে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট। ছয়টি ক্যাটাগরিতে মোট ১৩ জনকে নিয়োগ দেয়া হবে।  সম্প্রতি প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২১ অক্টোবর ২০২৫ তারিখে, আর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

নিয়োগের পদ ও যোগ্যতা

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

সাঁটলিপি গতি: বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ।

টাইপিং গতি: বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ অনুমোদিত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

৫. পদের নাম: ওয়ার্ড সহায়ক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকা প্রয়োজন।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৭টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫ 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি