Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ৫ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির কথা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এ নেতা।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এ শোভাযাত্রার আয়োজন করছে বিএনপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়