Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩০, ১৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম বিএনপির ৩৬ নেত্রীর সাক্ষাৎকার

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম বিএনপির ৩৬ নেত্রীর সাক্ষাৎকার
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশী ৩৬ জন নারী নেত্রীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে দলটির মনোনয়ন বোর্ড।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য তাদের আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ নেত্রী সেখানে উপস্থিত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, নাজমা আকতার, ডা. ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, শাহেনেওয়াজ চৌধুরী, এসএম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, জেসমিনা খানম, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা ও আয়শা আকতার সানজি।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ রয়েছে ৩৬টি আসন। ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্ত করবে, প্রার্থী সংখ্যা সমান হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন, ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির এ প্রক্রিয়াকে দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব বাছাই এবং নারী রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!