Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ২৭ মে ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালটির পোস্ট অপারেটিভ কক্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও শ্বাসকষ্ট ও সাফোকেশনের আশঙ্কার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ নবজাতক ছিলো। রাত ২টা থেকে ৩টার মধ্যে এক মা অতিরিক্ত ঠান্ডার কারণে কক্ষের এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এসি বন্ধ থাকার কিছু সময় পর থেকেই কয়েকটি শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। ভোর ৬টার পর একে একে নবজাতকদের অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় এসি বন্ধ থাকার সময় অক্সিজেন সংকট বা সাফোকেশনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ডিএমপির সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিটসহ তদন্ত দল কাজ করছে। কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানিয়েছে, মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে দুই দিনের মধ্যে। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো।

এ ঘটনায় হাসপাতালজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্বজনরা নবজাতকদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি রেজাউল হক
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
আমেরিকার জরুরি তেলের ভান্ডার দ্রুত খালি করছেন ট্রাম্প
ঈদেও ভাঙলো না চামড়াবাজারের অচলাবস্থা
ভাইরাল সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়
পদ্মায় ৩০ গরুসহ ট্রলারডুবি, দুই দিন পর মিলল ব্যবসায়ীর লাশ
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী
স্বামীর জীবনসংকটে প্যারোলে মুক্তি চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ