Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২ মে ২০২৫

পেছনে ভারত-পাকিস্তান

গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়েছে বাংলাদেশ 

গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়েছে বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) প্রকাশিত ২০২৫ সালের সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে উঠে এসেছে।

যদিও এ সূচকে বাংলাদেশে সংবাদমাধ্যমের পরিস্থিতি এখনো ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত, তবুও ২০১৮ সালের পর এ প্রথম দেশটি ১৫০-এর ভেতরে স্থান পেয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম।

দক্ষিণ এশিয়ায় কারা এগিয়ে, কারা পিছিয়ে

বাংলাদেশ এ বছর দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী—ভারত (১৫১তম), পাকিস্তান (১৫৮তম) ও ভুটান (১৫২তম)—এর চেয়ে এগিয়ে আছে। তবে নেপাল (৯০তম), মালদ্বীপ (১০৪তম) ও শ্রীলঙ্কা (১৩৯তম) বাংলাদেশের চেয়ে আরও ভালো অবস্থানে রয়েছে।

শীর্ষ ও নিম্ন অবস্থানে কারা

টানা নবমবারের মতো সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে এসেছে এস্তোনিয়া এবং তৃতীয় স্থানে নেদারল্যান্ডস।

অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রসমূহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১৭৯তম) ও ইরিত্রিয়া (১৮০তম)।

যুক্তরাষ্ট্রের পতন, আশঙ্কা স্বৈরতান্ত্রিক প্রবণতার

২০২৪ সালে ১১ ধাপ পিছিয়ে এবার আরও ২ ধাপ নেমে যুক্তরাষ্ট্র অবস্থান করছে ৫৭তম স্থানে। এমনকি দেশটি এখন সিয়েরা লিওনের নিচে। 

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্সির পর যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য পরিবেশ ‘উদ্বেগজনকভাবে অবনতি’ ঘটেছে।

সংবাদপত্রের স্বাধীনতার ওপর বৈশ্বিক সংকট

২০২৫ সালের সূচক অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বের অর্ধেক দেশের সংবাদমাধ্যম পরিবেশকে ‘খারাপ’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। মাত্র এক-চতুর্থাংশ দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

RSF-এর মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন বিশ্বব্যাপী সবচেয়ে নাজুক সময় পার করছে।

বিশ্লেষকদের মতে, সূচকে বাংলাদেশের এ উন্নতি কিছুটা স্বস্তিদায়ক হলেও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা, বাকস্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত না হলে বাস্তব চিত্র বদলাবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ