Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:১২, ৩ মে ২০২৫

ছবি মুক্তি পাচ্ছে না ভারতে, বলিউডে জোর জল্পনা!

পাক অভিনেতা ফাওয়াদকে কোরবান দিলেন বাণী!

পাক অভিনেতা ফাওয়াদকে কোরবান দিলেন বাণী!
ছবি: সংগৃহীত

বলিউডে কি আবারও শুরু হল পুরনো বিতর্কের নতুন অধ্যায়? ছবি ‘আবির গুলাল’, মুখ্য ভূমিকায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান আর বলিউড ডিভা বাণী কপূর।

ছবির পোস্টার মুক্তি পেয়েছিল রাজকীয় আয়োজনে,তবে মুক্তি? সেটাই যে আটকে গেল কাঁটাতারে!

হ্যাঁ, পহেলগাম হামলার পর ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া —এ আবহেই ভারতে নিষিদ্ধ হয়ে গেলো ছবিটি।
সমালোচনার মুখে পড়লেন বাণী নিজেও। কারণ? ঘটনাস্থলে শোক প্রকাশ না করে তিনি তখন ছবির প্রচারে মগ্ন ছিলেন ফাওয়াদের সঙ্গে!

অবশেষে বিতর্ক যখন চরমে, বাণীও নিজের অবস্থান স্পষ্ট করলেন — দুঃখপ্রকাশ করলেন,
আর ফাওয়াদ খানের সঙ্গে তোলা সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললেন।

বলিউড বলছে, এ সিদ্ধান্ত এক অর্থে, সম্পর্কের ইতি টানা!

স্মরণ করিয়ে দিই, ২০১৬-তে উরি হামলার পরও এমন বিতর্ক হয়েছিলো। ফাওয়াদ তখন অভিনয় করেছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ। ছবিটি মুক্তি পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিলো করণ জোহরকে।

সেই ঘটনার পর পাক অভিনেতারা কার্যত নিষিদ্ধ হয়ে পড়েছিলেন বলিউডে। ৮ বছর পর ফিরে এসে, ইতিহাসের পুনরাবৃত্তিতে ভীষণ হতাশ ফাওয়াদ খান।

আর এবার তো ‘আবির গুলাল’ শুধু ভারতে নয়, পাকিস্তানেও নিষিদ্ধ হওয়ার পথে! ফলে প্রশ্ন একটাই — এ ছবি কি আলোর মুখ দেখবে? না কি বাক্সবন্দি হয়ে থেকে যাবে ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায় হয়ে?

কান্না, বিতর্ক আর ছেঁটে ফেলা স্মৃতির মাঝে বাক্সবন্দি পড়ে রইল ‘আবির গুলাল’। এ রঙ কি আর ছড়িয়ে পড়বে রুপোলি পর্দায়? নাকি শুধুই থাকবে শিরোনামে — প্রশ্ন হয়ে!

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮