Sobar Desh | সবার দেশ সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: 

প্রকাশিত: ২২:০৭, ২ মে ২০২৫

‘ডেইলি নিউজ বাংলা ২৪’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘ডেইলি নিউজ বাংলা ২৪’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি: সবার দেশ

‘সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা’—এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২ মে) বাদ জুমা, নাগরপুর উপজেলার ধানসিড়ি হোটেল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা, লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল। 

তিনি বলেন, ডেইলি নিউজ বাংলা ২৪ গত সাত বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। 

আরও পড়ুন <<>> গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়েছে বাংলাদেশ 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা গোলাম, ডেইলি নিউজ বাংলা ২৪ এর    বার্তা সম্পাদক জাকারিয়া আল ফয়সাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালি প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,নাগরপুর উপজেলা প্রেসক্লাব  সভাপতি জসিউর রহমান লোকন, বনগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি (সাংবাদিক) আব্দুল্লাহ খিজির  নাগরপুর অনলাইন  ফোরামের সভাপতি কাজী মোস্তফা রুমি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে ডেইলি নিউজ বাংলা ২৪-এর উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য নাগরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং সাংবাদিক ও চিকিৎসক ডা. এম এ মান্নান-কে সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত সকলে তাদের এ অর্জনের প্রশংসা ও শুভেচ্ছা জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি