Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ০২:৪৩, ৩ মে ২০২৫

কবিতা

ভাষণ কেবল নয়

ভাষণ কেবল নয়
ছবি: সবার দেশ

হলুদ রোদের চুমোয় মাতাল হয়ে
বাগানবিলাস হাসে খিলিক খিল
গতর বেয়ে ঘামের প্লাবন নামে
ক্ষুধায় কাতর মজুর ব্যথায় নীল

ছেঁড়া স্বপ্ন রোজই সেলাই করে
ফোসকা পড়া হাতের মুঠোয় রাখে
ডলার দিয়ে মালিক পকেট ভরে
শ্রমিকেরই মায়না বাকি থাকে

মে দিবস আজ কেবল প্রহসন
ন্যায্যতা আর মর্যাদার নেই খোঁজ
পাঁচ তারকায় মালিক মদে ডুবে
চিয়ার্স চিয়ার্স ফুর্তি করে রোজ

যাদের ঘামে সচল দেশের চাকা
যাদের সেবায় অর্থনীতি বাঁচে
শ্রমিক শোষণ করবো না আর কেউ
প্রতিজ্ঞা হোক মে দিবসের কাছে

মন ভুলানো ভাষণ কেবল নয়
অধিকারের নিশ্চয়তা চাই
সম্মানে হোক সবার বুকে আজ
শ্রমজীবী মানুষগুলোর ঠাঁই

০১-০৫-২০২৫

আরও পড়্রুন: ছায়ামানুষ 

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা