Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ১৬ আগস্ট ২০২৬

ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক

ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’-এর ৭ পিসসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী নগরীর মিজানের মোড় এলাকা থেকে তাকে আটক করে মতিহার থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নগরীর মিজানের মোড় এলাকায় অভিযান চালায় মতিহার থানা-পুলিশ। এ সময় হাসিব হাসানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭ পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর তাকে মতিহার থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি হাসিব হাসান আটকের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, ছাত্রদল সবসময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর। তবে মাদক তার নিজের কাছে ছিলো, নাকি তার সঙ্গে থাকা বন্ধুদের কাছে ছিলো, সেটি এখনও নিশ্চিত নই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মাদক গ্রহণ, ক্রয়-বিক্রয় ও বহন দণ্ডনীয় অপরাধ। মাদকসহ আটক হওয়ার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসিবকে মাদকসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’=

পুলিশের দাবি, উদ্ধার করা মাদক এবং আটকের ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী