Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৮, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ০৮:০৯, ১০ আগস্ট ২০২৬

দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নিহত দুই পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় সিকোরস্কি স্কাইক্রেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে পানি নিক্ষেপ ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিচ্ছিলো। আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকা অবস্থাতেই এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। এতে দাবানল নিয়ন্ত্রণে কাজ করা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কর্মীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফিশলেক ন্যাশনাল ফরেস্টের ওই দাবানল ইতোমধ্যে প্রায় ১৭৪ বর্গমাইল বা ৪৫১ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের পাশাপাশি আকাশপথে একাধিক উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিলো।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি