Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৭ ডিসেম্বর ২০২৫

৯ হাজার হেক্টর বনভূমি ছাই, তাপদাহে পরিস্থিতি আরও ভয়াবহ

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, গৃহহীন বহু মানুষ

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, গৃহহীন বহু মানুষ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল আবারও মারাত্মক দাবানলের কবলে। গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ড ইতোমধ্যেই প্রায় ৯ হাজার হেক্টর বা ২০ হাজার একর বনভূমি পুড়িয়ে ফেলেছে। শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম ক্রমেই কঠিন হয়ে উঠছে। মাঠে কাজ করা শত শত অগ্নিনির্বাপক কর্মী আগুনের তীব্রতা ও দিক পরিবর্তনের কারণে একাধিক স্থানে ব্যাহত হচ্ছেন।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, এ কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক। তাপদাহের সঙ্গে যুক্ত গরম ও দমকা বাতাস দাবানলকে আরও ভয়াবহ অবস্থায় ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, গরম মৌসুমে দেশটিতে দাবানল নতুন নয়। তবে এখনকার তীব্র আবহাওয়া এবং বিভিন্ন এলাকায় একসঙ্গে আগুন লাগার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষত জনবসতি কম এমন অঞ্চলগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে।

দাবানলের বিস্তার ঠেকাতে দমকল বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে এবং আগুন ঘনিয়ে এলে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

প্রবল তাপদাহ, দমকা হাওয়া ও শুষ্ক পরিবেশ মিলে পূর্ব অস্ট্রেলিয়ার পরিস্থিতি দ্রুত সংকটপূর্ণ হয়ে উঠছে—আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ