Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৫৯, ১৭ অক্টোবর ২০২৬

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

দেশে চাঁদাবাজির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে নিজেই রাজপথে নেমে প্রতিবাদ করবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের চাঁদাবাজির পরিস্থিতি তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গবাদিপশুকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে খামারের মাছের মধ্যে বিষ মেশানোর মতো অপরাধও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

নিজ এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 

আমার এলাকায় চাঁদাবাজি হইলে আমি কাউকে চিনি না। আমি তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।

রাজনীতিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে এ সংসদ সদস্য বলেন, সারের ডিলারশিপ কিংবা রাস্তার কাজের ঠিকাদারি দেয়ার মতো কোনও আত্মীয় তার নেই। তার এলাকায় কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না বলেও আশ্বাস দেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের আচরণ সম্পর্কে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, কোনও কর্মী যদি ভোটারের সঙ্গে খারাপ আচরণ করেন কিংবা কোনও অনিয়মে জড়ান, তাহলে নাম-পরিচয় গোপন রেখে তাকে লিখিতভাবে জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে যথাযথ আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন এ সংসদ সদস্য। তবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বাজারে ৮০ থেকে ৯০ টাকা কেজির নিচে কোনও সবজি পাওয়া যাচ্ছে না। ঢাকা শহরে একটি ডিমের দামও ১৫ টাকায় পৌঁছেছে। নিত্যপণ্যের এমন উচ্চমূল্যে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য