Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৮, ২১ এপ্রিল ২০২৬

‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা

‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

দেশে ধারাবাহিক গণপিটুনি ও ‘মব জাস্টিস’ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার অভিযোগ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষের জীবন—সবখানেই জননিরাপত্তা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল–এর সভাপতিত্বে নোটিশ উত্থাপনকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি—কোথাও নিরাপত্তা নিশ্চিত নয়। বরিশাল আদালত প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্টের লইয়ার্স রুমে সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এসব ঘটনা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও বলেন, রাজধানীর দ্য ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামের পিটিয়ে হত্যার ঘটনা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে গণপিটুনিতে হত্যার মতো ঘটনাগুলো দেশের সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ সংসদ সদস্য বলেন, মব কালচার বন্ধের বিষয়ে বারবার আশ্বাস দেয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। তার মতে, বিচারহীনতার সংস্কৃতি এবং দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়াচ্ছে, যা শেষ পর্যন্ত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।

তিনি বলেন, অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এ প্রবণতা থামানো সম্ভব নয়। চট্টগ্রামে দেড় বছর আগে ঘটে যাওয়া একটি পিটিয়ে হত্যার ঘটনার বিচার এখনও না হওয়াকে তিনি এ ক্ষেত্রে বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন।

বক্তব্যের শেষ পর্যায়ে রুমিন ফারহানা জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯
গাড়িতে গুগলের জেমিনি এআই, স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা
ভোট-পরবর্তী সহিংসতায় জ্বলছে পশ্চিমবঙ্গ
শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ আটক ৪
শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
তামাক করকাঠামো সংস্কারে বাড়বে রাজস্ব, দাবি বিশেষজ্ঞদের
সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সৌদি আরব পৌঁছেছেন ৫০,৪৯২ বাংলাদেশি হজযাত্রী
তাহিরপুর ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের কারাদন্ড
মেয়ের চিকিৎসায় শেষ সম্বল জমিও বিক্রি, অসহায় কায়সার হামিদ
বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ