Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ১৯ মার্চ ২০২৬

এ বছরেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল 

এ বছরেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল 
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরেই দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করা হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব আয়োজন করা হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপি সরকার দায়িত্বে এলে প্রায়ই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এবারের চ্যালেঞ্জ হিসেবে তিনি ইরান-সম্পর্কিত যুদ্ধ পরিস্থিতির প্রভাব উল্লেখ করেন, যার কারণে বৈশ্বিক তেলের দাম বেড়েছে। তবে দেশে এখনও জ্বালানির দাম বাড়েনি এবং পোশাক খাতে বেতন সংক্রান্ত কোনও সংকট দেখা দেয়নি। তিনি বলেন, সরকারের দক্ষতার কারণে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কেও তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে একমত হয়েছে সরকার, সেগুলো বাস্তবায়নে তারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাইরে থেকে চাপিয়ে দেয়া বিষয় সবসময় মানা সম্ভব নাও হতে পারে। প্রয়োজনে সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, তর্ক-বিতর্ক, মতবিনিময় এবং ওয়াকআউট—এসবই সংসদীয় গণতন্ত্রের অংশ এবং একটি কার্যকর পার্লামেন্টের লক্ষণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির