Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫৫, ২৪ মার্চ ২০২৬

শক্তিমত্তার প্রদর্শনীতে সশস্ত্র বাহিনী

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড়যুগ বিরতির পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে দেশের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

জানা গেছে, এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ইতোমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক, যার নেতৃত্বে পুরো কুচকাওয়াজ পরিচালিত হবে।

অনুষ্ঠানের শুরুতেই ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের আগমনের মধ্য দিয়ে শুরু হবে মূল কুচকাওয়াজ। এরপর ধাপে ধাপে অংশ নেবে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, নৌবাহিনী ও বিমান বাহিনীর কন্টিনজেন্ট। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কুচকাওয়াজে অংশ নেবেন।

এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার ওপর। প্যারেডে অংশ নেবে সাজোয়া যান, আর্টিলারি ইউনিট, সিগনালস, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, সার্ভিসেস, প্যারা কমান্ডোসহ আধুনিকায়িত ইনফ্যান্ট্রি ইউনিট। এর মাধ্যমে স্থলভাগে দেশের প্রতিরক্ষা শক্তির একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করা হবে।

শুধু স্থলেই নয়, আকাশপথেও থাকবে চমকপ্রদ প্রদর্শনী। প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে অবতরণ করবেন, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। একইসঙ্গে বিমান বাহিনী তাদের বিভিন্ন কৌশলগত দক্ষতার প্রদর্শনী উপস্থাপন করবে।

সবশেষে আকাশে উড়বে অত্যাধুনিক যুদ্ধবিমান মিগ-২৯, যা রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন পর এ কুচকাওয়াজের পুনরায় আয়োজন শুধু স্বাধীনতা দিবসের মর্যাদাকেই নতুনভাবে উজ্জ্বল করবে না, বরং দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, শৃঙ্খলা ও সক্ষমতার একটি শক্তিশালী বার্তাও দেশবাসীর সামনে তুলে ধরবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন