Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০৯, ২৮ মার্চ ২০২৬

নিজ জেলায় চার দিনের সফর

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

নিজ জেলা পাবনা-এ চার দিনের সরকারি সফরে আজ শনিবার (২৮ মার্চ) যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর হওয়ায় জেলা জুড়ে বাড়তি গুরুত্ব পাচ্ছে এ সফর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র অনুযায়ী, শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ২টায় পাবনা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই প্রথম দিনের রাত্রিযাপন করবেন।

রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্তানে গিয়ে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে আবারও রাত্রিযাপন করবেন।

সোমবার সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শনের কথা রয়েছে রাষ্ট্রপতির। একই দিন সন্ধ্যা ৭টায় তিনি জেলা শহরে নিজ বাসভবনে যাবেন এবং রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।

চার দিনের এ সফরের শেষ দিন মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে