Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১০:৩০, ২১ মার্চ ২০২৬

ঈদগাহে ঐক্যের ছবি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়
ছবি: সংগৃহীত

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এ প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান যেন জাতীয় ঐক্য ও সম্প্রীতির এক প্রতীকী মঞ্চে পরিণত হয়।

জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। সব শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান ভরে ওঠে।

ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর তিনি খুতবা প্রদান করেন, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। উৎসবের এ মুহূর্তে ঈদগাহজুড়ে ছিলো ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আবহ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য ছিলো আলাদা ব্যবস্থা।

নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অযু ও নামাজের স্থান নিশ্চিত করা হয়। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও সেবার অংশ হিসেবে রাখা হয় মেডিকেল টিম, পর্যাপ্ত অযুখানা এবং ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা।

সব মিলিয়ে সুশৃঙ্খল আয়োজন, নিরাপত্তা এবং ধর্মীয় আবহে রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী