Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট

কৃচ্ছ্র সাধনে ২৬ মার্চে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী 

কৃচ্ছ্র সাধনে ২৬ মার্চে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী 
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এবার মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চে দেশজুড়ে কোনও আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার এ বছর স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে।

তিনি বলেন, কৃচ্ছ্র সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনও আলোকসজ্জা করা হবে না। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঈদের আগে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাতসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহায়তা থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মব এবং ক্রাইম এক জিনিস নয়। সব ঘটনাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন