Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৫ এপ্রিল ২০২৬

সকাল ৯টা থেকে বিকেল ৪টা

জ্বালানি সংকটে নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি

জ্বালানি সংকটে নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি তেলের সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অফিস সময়সূচি এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জরুরি পরিষেবাসমূহ এ নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সূচি অনুসরণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। ব্যাংক অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চললেও গ্রাহক সেবা বা লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

আদালতের অফিস সময়সূচি নির্ধারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণের বিষয়ে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে, যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা