Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ২৯ মার্চ ২০২৬

ফরিদপুরে পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‘তেল নেই’ লিখে পাম্পে মিললো ২৮ হাজার লিটার জ্বালানি

‘তেল নেই’ লিখে পাম্পে মিললো ২৮ হাজার লিটার জ্বালানি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের শহরতলীর কানাইপুর এলাকায় ‘পেট্রোল নেই’ লিখে পাম্প বন্ধ রাখার অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি মজুদের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) অভিযোগের ভিত্তিতে কানাইপুর বাজারসংলগ্ন হোসেন ফিলিং স্টেশন এবং রয়েল ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, হোসেন ফিলিং স্টেশনে ‘পেট্রোল নেই’ লিখে পাম্প বন্ধ রাখা হলেও ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। যাচাই করে পাওয়া যায়—৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট প্রায় ২৮ হাজার লিটার জ্বালানি সংরক্ষিত ছিলো। অথচ ভোক্তাদের কাছে এসব তেল বিক্রি করা হচ্ছিলো না।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাম্পটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, শুধুমাত্র ডিজেল বিক্রি করা হচ্ছে, কিন্তু পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অথচ মজুদ যাচাই করে পাওয়া যায়—৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল।

পরে পাম্প কর্তৃপক্ষ মেশিনের ত্রুটির কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ চালু করার নির্দেশ দেয়। তবে এ ক্ষেত্রে কোনও অর্থদণ্ড বা কারাদণ্ড দেয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, ভোক্তা পর্যায়ে জ্বালানি সরবরাহ বন্ধ রেখে মজুদ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা