Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৭:০১, ৬ নভেম্বর ২০২৫

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর বাড়িতে অগ্নিসংযোগ

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা মনোয়ার সরকারের বাড়ির ভেতরে থাকা নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা টেবিল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।

এলাকাবাসীর ধারণা, আসন্ন নির্বাচনে তার জনপ্রিয়তা ও তৎপরতায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালাতে পারে।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মনোয়ার সরকার বর্তমানে পথে রয়েছেন এবং ঘটনার খবর পেয়ে এলাকায় ফিরছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা