Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীদের বিক্ষোভ

‘আমরা কুমিল্লা বিভাগ চাই’ স্লোগানে মুখর নগরী

‘আমরা কুমিল্লা বিভাগ চাই’ স্লোগানে মুখর নগরী
ছবি: সংগৃহীত

‘আমরা কুমিল্লা বিভাগ চাই’—এ স্লোগানেই আবার জেগে উঠল প্রাচীন সমতটের হৃদয় কুমিল্লা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জড়ো হয় হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ। কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে তারা আয়োজন করেন এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

সমাবেশস্থলজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ভরে যায় চারপাশ। শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে আসে স্লোগান দিতে দিতে। কারও হাতে জাতীয় পতাকা, কারও মুখে দাবির উচ্ছ্বাস—সব মিলিয়ে কান্দিরপাড় যেন রূপ নেয় এক তরুণ আন্দোলনের মঞ্চে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, ইয়াসির ফাহিম ও মুনতাসীর জারিফসহ আরও অনেকে। বক্তারা বলেন, কুমিল্লা শুধু ঐতিহ্যের নয়—এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। তারা প্রশ্ন তোলেন, 

যেখানে বৃহত্তর কুমিল্লার ছয় জেলার ৪২টি আঞ্চলিক দফতর ইতোমধ্যে এখান থেকেই পরিচালিত হয়, সেখানে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে এত দেরি কেনো?

বক্তারা আরও অভিযোগ করেন, বহুবার বিভাগ ঘোষণার উদ্যোগ নেয়া হলেও ‘অদৃশ্য মহলের’ ষড়যন্ত্রে প্রতিবারই তা থেমে গেছে। তারা বলেন, এ দাবি কোনো রাজনৈতিক নয়, বরং প্রশাসনিক বাস্তবতার দাবি। কুমিল্লাকে বিভাগ করা হলে প্রশাসনিক সেবা সহজ হবে, আঞ্চলিক উন্নয়ন বাড়বে এবং জনদুর্ভোগ কমবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা কান্দিরপাড় থেকে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পথে সাধারণ মানুষ হাত তুলে সংহতি জানান, কেউ কেউ যোগ দেন মিছিলে। পুরো শহরজুড়ে একটাই আওয়াজ—‘বিলম্ব নয়, এখনই চাই কুমিল্লা বিভাগ।’

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ