Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১০ অক্টোবর ২০২৫

হাজারো মানুষের স্লোগানে মুখর নগরী

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে মানুষ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কণ্ঠ মিলান এক স্লোগানে— কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা নামেই চাই।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহাসিক রাজধানী কুমিল্লা আজও অবহেলিত। অথচ নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তবুও বিভাগের দাবি বাস্তবায়নে সরকার টালবাহানা করছে।

বক্তারা অভিযোগ করেন, প্রতিবার কুমিল্লা বিভাগ ঘোষণার প্রক্রিয়া এগোলে কিছু মহল ষড়যন্ত্রে নেমে পড়ে। নানাভাবে বাধা সৃষ্টি করে কুমিল্লার মানুষের ন্যায্য দাবি উপেক্ষা করা হয়। কিন্তু এবার আর পিছু হটবে না কুমিল্লাবাসী।

তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, 

কুমিল্লা বিভাগের দাবিতে যতদিন না সরকার ঘোষণা দিচ্ছে, ততদিন রাজপথ ছেড়ে যাওয়া হবে না। প্রয়োজনে সারাদেশে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, 

যেসব জেলা কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত হতে চায় না, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন করা সম্ভব। এ দাবি শুধু প্রশাসনিক নয়, এটি কুমিল্লাবাসীর আত্মমর্যাদা ও ঐতিহ্যের প্রতীক।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টার পরও পূবালী চত্বরে সমাবেশ চলতে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন রাস্তায় অবস্থান নিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুরো নগরজুড়ে তখন একটাই আওয়াজ— বিলম্ব নয়, এখনই চাই কুমিল্লা বিভাগ!

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার