Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩০, ১১ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল
ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

চেম্বার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানি শেষে আইনজীবীরা জানান, এ আদেশের ফলে কুমিল্লা-১ আসনে মেঘনা ও দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা আপাতত বহাল থাকছে।

এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে আদালত কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেন।

হাইকোর্টের সে আদেশে বলা হয়েছিলো, কুমিল্লা-২ আসনে মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে হবে। তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সে নির্দেশনা আপাতত স্থগিত হলো।

ফলে কুমিল্লার দুটি সংসদীয় আসনের সীমানা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো, তা এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী