Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ২০ জানুয়ারি ২০২৬

আপিল বিভাগের আদেশে আইনি জটিলতার অবসান

দাউদকান্দি-মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসনের সীমানা চূড়ান্ত

দাউদকান্দি-মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসনের সীমানা চূড়ান্ত
ফাইল ছবি

কুমিল্লা-১ সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে দেওয়া মাননীয় চেম্বার জজের স্থগিতাদেশ বহাল রেখেছেন। এর ফলে কুমিল্লা-১ আসন দাউদকান্দি ও মেঘনা উপজেলা এবং কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়েই বহাল থাকছে।

এ আদেশের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের বর্তমান এ সীমানা বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইলো না। নির্বাচন কমিশনের ঘোষিত আসন বিন্যাস কার্যত চূড়ান্ত রূপ পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইনজীবীরা জানান, হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা বহাল রাখায় নিম্ন আদালতের আদেশ কার্যকর থাকছে না। ফলে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা সম্পূর্ণভাবে দূর হলো।

এ রায়কে যুগান্তকারী হিসেবে দেখছেন নির্বাচন ও আইন সংশ্লিষ্ট মহল। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আদালতকেন্দ্রিক দৌড়ঝাঁপ, বিভ্রান্তি ও অনিশ্চয়তার যে আশঙ্কা তৈরি হয়েছিলো, এ আদেশের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। একই সঙ্গে একটি সুষ্ঠু, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন নির্বাচন প্রক্রিয়ার পথ সুগম হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ সিদ্ধান্ত স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে আসন সীমানা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিলো, আপিল বিভাগের আদেশে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ায় প্রার্থী ও ভোটার উভয় পক্ষই এখন নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ